সরাসরি কন্টেন্টে যান

নেতৃত্ব / পেশাগত উন্নয়ন / প্রশিক্ষণ

Rise to Lead — BIGM-এ ভবিষ্যৎ নেতৃত্ব বিকাশের একটি সমৃদ্ধ প্রশিক্ষণযাত্রা

Rise to Lead নেতৃত্ব প্রশিক্ষণ কর্মসূচির দৃশ্য

আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। Bangladesh Institute of Governance and Management (BIGM)-এ “Rise to Lead — Developing Future Leaders” নেতৃত্ব উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন করেছি।

একজন চিকিৎসক হিসেবে আমার পেশাগত জীবনের বড় অংশই স্বাভাবিকভাবে স্বাস্থ্যখাতকে কেন্দ্র করে। এই প্রশিক্ষণ আমাকে সেই পরিচিত গণ্ডির বাইরে গিয়ে বিভিন্ন সরকারি ক্যাডার, বেসরকারি খাত এবং উন্নয়ন সংস্থার পেশাজীবীদের সঙ্গে একসাথে শেখার একটি গুরুত্বপূর্ণ সুযোগ দিয়েছে।

বিভিন্ন পেশা ও অভিজ্ঞতা থেকে আসা অংশগ্রহণকারীদের বৈচিত্র্যই এই প্রশিক্ষণের অন্যতম বড় শক্তি ছিল। একই সমস্যাকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখা, আলোচনা করা এবং সমন্বিতভাবে সমাধানের পথ খোঁজার সুযোগ হয়েছে।

এর আগে WEO Emerging Stars-এর আন্তর্জাতিক নেতৃত্ব উন্নয়ন কর্মসূচিতে অংশগ্রহণের সুযোগ হয়েছিল। সেখানে বৈশ্বিক প্রেক্ষাপটে নেতৃত্বের বিভিন্ন ধারণা ও অনুশীলন সম্পর্কে শেখার সুযোগ পাই। BIGM-এর এই প্রশিক্ষণ বাংলাদেশের নিজস্ব প্রশাসনিক, প্রাতিষ্ঠানিক ও সামাজিক বাস্তবতার সঙ্গে নেতৃত্বের বিষয়গুলোকে আরও কাছ থেকে বোঝার সুযোগ করে দিয়েছে।

আমি বিশ্বাস করি, চিকিৎসক ও স্বাস্থ্যসেবা পেশাজীবীদের জন্যও Leadership Training অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেতৃত্ব শুধু নীতিনির্ধারণ বা প্রশাসনিক দায়িত্বের বিষয় নয়; এর সঙ্গে যোগাযোগ দক্ষতা, system thinking, emotional intelligence, negotiation, teamwork এবং collective problem-solving গভীরভাবে সম্পর্কিত।

এই দক্ষতাগুলো স্বাস্থ্যসেবা ব্যবস্থার উন্নয়ন, কার্যকর টিম পরিচালনা এবং রোগীদের আরও ভালোভাবে সেবা দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এই প্রশিক্ষণ থেকে শুধু নতুন কিছু দক্ষতাই নয়, বিভিন্ন পেশার অসাধারণ মানুষের সঙ্গে একটি মূল্যবান professional network-ও তৈরি হয়েছে—যাঁদের সবার মধ্যেই দেশের জন্য কাজ করার একটি অভিন্ন প্রত্যয় রয়েছে।

এই সমৃদ্ধ প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের জন্য BIGM-এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। সম্মানিত resource persons-দের জ্ঞান ও অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার জন্য এবং আমার সকল batchmate-এর সঙ্গে শেখা, আলোচনা ও সুন্দর স্মৃতির জন্যও আন্তরিক ধন্যবাদ।

আমরা যেন যোগাযোগ ধরে রাখি, শেখা অব্যাহত রাখি এবং নিজ নিজ ক্ষেত্র থেকে একটি উন্নত বাংলাদেশের জন্য অবদান রাখতে পারি।

সনদ ও সম্মাননা

প্রশিক্ষণের নির্বাচিত মুহূর্ত

পেশাদার নেতৃত্ব ও একাডেমিক কার্যক্রম দেখুন

WEO Emerging Stars নিয়ে আগের লেখা পড়ুন

এই ওয়েবসাইটের তথ্য সাধারণ সচেতনতার জন্য এবং এটি ব্যক্তিগত চিকিৎসা পরামর্শ নয়।

ব্লগ ও সংবাদে ফিরে যান

সম্পর্কিত লেখা

ক্লিনিক্যাল অভিজ্ঞতা / অ্যাডভান্সড থেরাপিউটিক এন্ডোস্কোপি / ARMS

বাংলাদেশে Advanced Therapeutic Endoscopy-র নতুন অধ্যায় — Anti-Reflux Mucosectomy (ARMS)

বাংলাদেশে Anti-Reflux Mucosectomy (ARMS) পদ্ধতির প্রয়োগ শুরু হয়েছে। GERD বা দীর্ঘমেয়াদি অ্যাসিড রিফ্লাক্সের নির্বাচিত রোগীদের জন্য এই minimally invasive endoscopic treatment নিয়ে প্রথম দিকের অভিজ্ঞতা, patient selection, safety এবং ভবিষ্যৎ standardized program তৈরির পরিকল্পনা তুলে ধরা হয়েছে।

আরও পড়ুন

পেশাগত মাইলফলক / আন্তর্জাতিক সহযোগিতা / এন্ডোস্কোপি

Asian Novel Bio-Imaging and Intervention Group (ANBIIG)-এ যুক্ত হওয়ার আমন্ত্রণ

ডা. মোহাম্মদ নাইমুল হাসান Asian Novel Bio-Imaging and Intervention Group (ANBIIG)-এ যুক্ত হওয়ার আমন্ত্রণ পেয়েছেন। এই আন্তর্জাতিক নেটওয়ার্ক gastrointestinal endoscopy-তে innovation, education ও research এগিয়ে নিতে কাজ করে।

আরও পড়ুন

প্রশিক্ষণ / একাডেমিক কার্যক্রম / ইএমআর / এন্ডোস্কোপি / WEO

উত্তরবঙ্গের গ্যাস্ট্রোএন্টারোলজিস্টদের নিয়ে EMR বিষয়ক জ্ঞানবিনিময় ও হ্যান্ডস-অন ট্রেনিং কর্মসূচি সফলভাবে সম্পন্ন

উত্তরবঙ্গের গ্যাস্ট্রোএন্টারোলজিস্টদের নিয়ে জ্ঞানবিনিময়, হ্যান্ডস-অন EMR ট্রেনিং এবং অনলাইন আন্তর্জাতিক বক্তৃতাসহ একটি সফল বৈজ্ঞানিক আয়োজন সম্পন্ন হয়েছে।

আরও পড়ুন